,

কোটা নিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হচ্ছে’- ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া :  সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা দেওয়ার পরও কোটা সংস্কার নিয়ে সহিংস পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
শুক্রবার  দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।আইনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী কথা দিয়েছেন কোটা পদ্ধতির সংস্কার করা হবে। তিনি যা বলেন তাই করেন। আর বিএনপি-জামায়াত কুচক্রী মহল রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার পর দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বন্ধ রাখার জন্য এ বিষয়টিকে ইস্যু করে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে।

চলমান কোটা আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানান মন্ত্রী আনিসুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা