আহসান উল্লাহ মন্টু বাংলাদেশের ফুটবল জগতের একজন উজ্জল নক্ষত্র ছিলেন, মাহাবুবুল বারী চৌধুরী মন্টু
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা মাহাবুবুল বারী চৌধুরী মন্টু বলেছেন আহ্সান উল্লাহ মন্টু ব্রাহ্মণবাড়িয়া উজ্জল নক্ষত্র বললেই চলবে না তিনি সারা বাংলাদেশের ফুটবল জগতের একজন উজ্জল নক্ষত্র ছিলেন। আহ্সান উল্লাহ মন্টুর মৃত্যুতে আমরা ফুটবল জগতের একজন অভিভাবককে হারালাম যা পুরন হবার মতো নই। তিনি বলেন বিজয়নগরের উদয়মান ফুটবল খেলোয়াড় মোঃ সোলায়মান গত লীগ খেলাতে বিজয়নগরকে চ্যাম্পিয়ন করে ছিলেন। তার এ সড়ক দুর্ঘটনায় অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
বৃহস্পতিবার বাদ আছর নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামের ফেবিলিয়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলতে গিয়ে তিনি উভয়ের জান্নাতবাসী কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডঃ ইউসুফ কবির ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিম চৌধুরীর উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল কাশেম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, ডিএফ এর সদস্য এনামুল হক, সদস্য শাহীন মোল্লা, রেফারী বোর্ডের সাধারণ সম্পাদক প্রক্রিয়া, ঢাকা মোহামেডান টিমের খেলোয়ার রকি। এসময় জেলা ক্রীড়া সংস্থা র সদস্য আব্দুস সাকির ছোটন, রুহুল কুদ্দুস শামীম, ডিএফ এর সদস্য সুভাস,কামাল,মনির, আবু মুছা খসরুসহ অন্যান্য খেলোয়াড়গণ। আলোচনা সভা শেষে আহ্সান উল্লাহ মন্টু ও সোলায়মানের রুহের মাগফেরাত ও জান্নাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ক্বারী মোঃ আনিছুর রহমান।
উল্লেখ্য যে, আহসান উল্লাহ মন্টু গত মঙ্গলবার ২৬ জুন আনুমানিক রাত সাড়ে ৯ ঘটিকার সময় হৃদরোগে আক্রান্ত হলে ঢাকা বারডের্ম হাসপাতালে নেয়ার পর ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—–রাজেউন)। তিনি দক্ষিণ মৌড়াইল নিবাসী মৃত মোঃ আব্দুল হক এর সন্তান জাতীয় দল ও মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ফুটবলার এবং বাফুফের কোচ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সাবেক সদস্য, ব্রাহ্মণবাড়িয়া ফুটবল এসোসিয়েশনের সদস্য ছিলেন এবং বিজয়নগরের সোলায়মান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। প্রেস বিজ্ঞপ্তি











