,

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানের ভিতরে, আহত ১০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী চায়ের দোকানকে চাপা দিলে ১০ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জেলা সদর হাসাপাতালে ভর্তি করে। এর মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

বিজয়নগর থানার ইসলামপুর ফাঁড়ির পুলিশ জানান, দুপুরে দিকে হবিগঞ্জের জেলার মাধবপুর উপজেলা থেকে দিগন্ত পরিবহন নামে একটি যাত্রীবাহী লোকালবাস ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসছিল। বাসটি বুধন্তী এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের স্টলে ঢুকে পরে। এসময় বাসের ধাক্কায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। তবে বাসটি আটক করা হলেও ড্রাইভার কৌশলে পালিয়ে যান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা