,

বিএনপি নেতা এম এ হান্নান,আজদু মেম্বারসহ ৩৮ জেল হাজতে

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়িতে হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নান,বিএনপি নেতা ইউপি সদস্য আজদু মিয়া এবং বিএনপির ২১ নেতাকর্মীসহ মোট ৩৮জন আত্মসর্মপণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সরাফ উদ্দিন জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়িতে হামলা,ভাঙচুর,লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া আট মামলার মধ্যে গত ১০ ডিসেম্বর ২০১৭ একটি মামলার অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল করেন পুলিশের পরিদর্শক(ইন্সপেক্টর)মাহবুবুর রহমান। আদালত অভিযোগপত্রটি আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে,২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরের গৌরমন্দিরে হামলা,ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত,ফেসবুকে ইসলাম ধর্মকে অবমাননা করে ছবি পোস্টকে কেন্দ্র করে গত বছরের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে হিন্দুদের মন্দির ও ঘরবাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। পরে আরও কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুষ্কৃতিকারীরা। এ সব ঘটনায় নাসিরনগর থানায় পৃথক আটটি মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর