,

আশুগঞ্জের ঠিকাদার সিরাজুল ইসলামের ইন্তেকাল

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক একুশে আলো’র সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সেলিম পারভেজ এর পিতা ও উপজেলার বিশিষ্ট ঠিকাদার মো. সিরাজুল ইসলাম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার ভোররাত তিনটায় উপজেলার আশুগঞ্জ বাজারের মুন্সিবাড়িতে নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর উপজেলার চরচারতলা ইসলামীয়া আলিয়া মাদরাসা মাঠে তাঁর নামাজে জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও তার বড় ছেলে সেলিম পারভেজ জানান, বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারনে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি। বাবার জন্য সকলের কাছে দোয়া চাই।

এদিকে সিরাজুল ইসলামের ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, সরাইল প্রেসক্লাব, বিজয়নগর প্রেসক্লাব, ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন, আশুগঞ্জ প্রেসক্লাব, আশুগঞ্জ সাংবাদিক সমিতি, সমম্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক সংগঠন পৃথক পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা