,

ব্রাহ্মণবাড়িয়ার ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিকাশ এজেন্টের নগদ ১৩ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে এ ঘটনায় ছিনতাইকারীর হামলায় আহত হয়েছে এক বিকাশ এজেন্ট কর্মচারী।

পুলিশ জানায়, দুপুরে আখাউড়া উপজেলার বিকাশ এজেন্টে সরবরাহ করতে শরীফুল নামে এক কর্মচারী পাশের কসবা উপজেলার সৈয়দাবাদ বাজারের বিকাশ এজেন্ট থেকে নগদ ১৩ লাখ টাকা নিয়ে বের হয়। দুপুর ১২টায় আখাউড়া আনোয়াপুর সড়কে এসে ছিনতাইকারীদের কবলে পড়ে। খবর পেয়ে আখাউড়া থানার একদল পুলিশ আনোয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে প্রথমে ৮ লাখ টাকার ব্যাগসহ ইমরান মিয়া (২৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে।

পরে তার দেওয়া স্বীকারোক্তিতে এই ছিনতাইকারী চক্রের সদস্য মোজাম্মেল হোসেন (৩৫) ও শরীফুল ইসলাম (২৭)কে নগদ আরো ৫ লাখ টাকাসহ আটক করে পুলিশ। এসময় ছিনতাইকারীদের ছুড়িকাঘাতে জুবায়ের হোসেন (৩৫) নামে এক বিকাশ এজেন্ট কর্মী আহত হয়েছে। তাকে আখাউড়া হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ব্যপারে আখাউড়া থানার (ওসি) মো: মোশারফ হোসেন তরফদার বলেন, ছিনতাইকৃত পুরো ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ৩ ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা