মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বেয়াই‘র হাতে বেয়াই খুন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত মনসুর মিয়া(৪০)মারা গেছেন। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।মৃত মনসুর মিয়া উপজেলার ফান্দ্উাক ইউনিয়নের আতোকুড়া গ্রামের রশিদ মিয়ার ছেলে। এ ঘটনায় নাসিরনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়,শনিবার সকালে(২৩ জুন)আতোকুড়া গ্রামে বসত ঘরের বন্টন নিয়ে মনসুর মিয়া ও তার বড় ভাইয়ের স্ত্রী শেফা বেগমের সাথে কথা কাটকাটি।এক পযার্য়ে শেফা বেগম ফোন করে একেই গ্রামের তার ভাই আহম্মদ মিয়াকে জানায়। আহম্মদ মিয়া ঘটনাস্থলে এসে বেয়াই মনসুর মিয়া ও লায়েছ মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে। এসময় গুরুত আহত মনসুর মিয়াকে প্রথমে নাসিরনগর পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিলে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যায়। এ ব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’

আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’