,

নাসিরনগরে ব্রাজিল ও আর্জিন্টিনা সর্মথকদের মর্ধ্যে সংর্ঘষ, আহত-১০

news-image
নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনকারীদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০ জন আহত হয়েছেন।  শনিবার বিকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এঘটনা ঘটে। স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে নিশ্চিন্তপুর গ্রামের শরিফ খাঁর ছেলে আর্জেন্টিনার সমর্থনকারী হামিদ মিয়া ও একই গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ব্রাজিল সমর্থনকারী খোকন মিয়ার মধ্যে কথা কাটিকাটি হয়। পরে উভয়পক্ষের অভিভাবক খোকনের বাড়িতে বসে বিষয়টি সমাধান করেন।
শনিবার দুপুরে নিশ্চিন্তপুর গ্রামের একটি রাস্তা দিয়ে হাঁটার সময় সেখানে আগে থেকেই ওৎ পেতে থাকা খোকন মিয়ার লোকজন হামিদকে এলোপাথারী মারপিট শুরু করে। আর্তচিৎকার শুনে ও হামলার খবর পেয়ে হামিদের লোকজন এগিয়ে আসেন। এসময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র রামদা, বল্লম, ছুরি, দা ও লাটিশোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এসময় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষে আছিয়া বেগম (৬৫), হামিদ মিয়া (১৭), ইসমাইল খাঁ (১৮), আব্দুল আউয়াল (৭০), শরিফ খাঁকে (৪২) উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে গুরুতর আহত গোলাপ খাঁকে (৪৮) ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে ঝগড়ার সংবাদটি জানতে পেরেছি। তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া হয়েছে। বিষয়টি স্হানীয় ভাবে মীমাংসার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে