,

আখাউড়া স্থলবন্দরের যাত্রীদের ডলার এনডোর্সমেন্ট জটিলতা নিরসনে বৈঠক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ডলার এনডোর্স সংক্রান্ত জটিলতা নিরসনে ভারত ও বাংলাদেশের কাস্টম্স ও ইমিগ্রেশন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। আজ শনিবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন কাস্টম্স অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের আগরতলার কাষ্টমস, ব্যাংকসহ ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ। এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ পিয়ার হোসেন জানান, আগরতলা কাস্টমস্ এর আকষ্মিক এই সীদ্ধান্তে বাংলাদেশী যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে।

শনিবার আগরতলা কাস্টমস এর আমন্ত্রণে আখাউড়া কাস্টমস কর্মকর্তা শ্যামল রায় ও আরেক কর্মকর্তা এবং আমি যাই। বৈঠকে আমরা বলেছি সৃষ্ট জটিলতা নিরসন করে উভয় দেশের যাএী চলাচলে ভারতের পক্ষ থেকে সহযোগিতা করার জন্য। আগরতলা কাস্টমস এর কর্মকর্তারা আমাদেরকে আশ্বস্থ করেছে বিষয়টি সমাধানের জন্য তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ করবে। তবে সাময়িক সময়ের জন্য ডলার এনডোর্সমেন্ট এবং ডলার সঙ্গে রাখার বিষয়টি শিথিল করার ব্যাপারে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। জানা যায়, গত ২০ জুন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা চেকপোস্টের (আইসিপি) কাস্টমস বিভাগ হঠাৎ করে ভারতগামী বাংলাদেশী যাত্রীদের পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট এবং সঙ্গে নগদ ডলার না থাকায় সেদেশ থেকে যাত্রীদের ফিরিয়ে দেয়। এতে করে বিপাকে পরে যাত্রীরা। ফলে ভিসা থাকা সত্বেও বহু যাত্রী ভারতে যেতে পারেনি। এনিয়ে যাত্রীদের মাঝে চরম ক্ষোভ দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর