,

২০২০ সালেই আশুগঞ্জ অভ্যন্তরিন কন্টেইনার টার্মিনালের কাজ সম্পন্ন হবে

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে অভ্যন্তরিন কন্টেইনার টার্মিনাল (আইসিটি) স্থাপনের সকল কাজ ২০২০ সালের মধ্যেই সম্পন্ন হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নৌপথে পণ্যবাহী কন্টেইনার পরিবহনে নতুন দিগন্তের সূচনা হবে। এতে আর্থিক ও বাণিজ্যিকভাবে বাংলাদেশ লাভবান হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব মো. আবদুস সামাদ।

শনিবার দুপুরে প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নদী বন্দরে অভ্যন্তরিন কন্টেইনার টার্মিনাল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন।

প্রকল্পের অর্থছাড়ের বিষয়ে সচিব আরো বলেন, আশুগঞ্জ কন্টেইনার নদীবন্দর স্থাপনে ভূমি অধিগ্রহনের জন্য ৭’শ ৭৮ কোটি টাকা জেলা প্রশাসকের কাছে হস্থান্তর করা হয়েছে। অচিরেই জেলা প্রশাসক যথাযথ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে এই টাকা সংশ্লিষ্ট ভ’মি মালিকদের কাছে হস্থান্তর করবেন।

আশুগঞ্জ কন্টেইনার নদী বন্দরের প্রস্তাবিত এলাকা পরিদর্শনের সময় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা, চরচারতলা ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউদ্দিন খন্দকার উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা