,

আখাউড়ায় নিখোঁজের ৩ দিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার

news-image

বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী থেকে রাব্বি (১০) নামে নিখোঁজ এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে নিখোঁজের ৩ দিন পর উপজেলার তিতাস নদী থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবার ও এলাকাবাসি জানায়, গত ২০ জুন আখাউড়া তিতাস নদীর ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নামে রাব্বি। পরে আর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মিলেনি। পরে শুক্রবার দুপুরে স্থানীয়রা আখাউড়া রেলজংশনের পুরাতন স্টেশনের পিছনে রফিক মিয়ার বাড়ির কাছে তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।এদিকে শিশু রাব্বির লাশ পাওয়ার পর থেকে রাধানগরস্থ বাড়িতে শোকের মাতম চলছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন তরফদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা