,

ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ওষুধের দোকান

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি বিপণী বিতানে আগুন লেগে ওষুধের দোকান পুড়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে পৌর শহরের পুরাতন জেল রোডস্থ ব্রাহ্মণবাড়িয়া স্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এছাড়াও আগুনে দুটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ওই বিপণী বিতানে হাসপাতাল, ওষুধের দোকান, লাইব্রেরি, কনফেকশনারি, অফসেট প্রেস ও মুদি দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত দোকানিরা।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক শারফুল আহসান ভূইয়া সাংবাদিকদের জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে আসি। পরে আশুগঞ্জ থেকে আরেকটি ইউনিট এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা