,

নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): “মাদক কে না বলুন মাদক বিরোধী অভিযান সফল হোক” এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগরে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদক বিরোধী র‌্যালি বের হয়।

রবিবার (১৭ জুন) সকাল ১১টায় নাসিরনগর উপজেলা যুব এসোসিয়েশন ঢাকা‘র আয়োজনে স্থানীয় কলেজ মোড় থেকে র‌্যালীটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে গিয়ে শেষ হয়।

যুব এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাফাত মোর্শেদ শুভ‘র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম মানিকের সঞ্চালনায় এক মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা পরিমল রায়,সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,অধ্যাপক আফজাল আলম চৌধুরী,সাবেক ছাত্র নেতা এডভোকেট আলী আজম চৌধুরী,সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী,সুজিত কুমার চক্রবর্তী,মোঃ গরীবুল্লাহ সেলিম, ,রেজাউল করিম সোহেল,আবুল হাসান,ফায়েজুল হক,বসির আহমেদ,জান্নাত রাখি,জানে আলম সায়েম.আবু বক্কর সিদ্দিক প্রমূখ। র‌্যালিতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন অংশ নেন।

সভায় বক্তারা বলেন মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি।এ র‌্যালির উদ্দেশ্য হলো মাদকের বিরুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ ও সচেতন করা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা