,

নাসিরনগরে সোয়ানের উদ্যোগে গরীব ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ বস্ত্র বিতরন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগরে সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন অব নূরপুর (সোয়ান) এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও দুঃস্থ ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরন অনুষ্ঠানে গতকাল শুক্রবার নুরপুর বালিকা বিদ্যালয় মাঠে সোয়ানের সহ-সভাপতি মোঃ আবদুল আল বারেকের সভাপতিত্বে মোঃ আকবর হোসেন মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ও কথা সাহিত্যিক মফিজ উদ্দীন আহমেদ ফরিদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষ,গোর্কণ ইউপির সাবেক চেয়ারম্যান এম এ হান্নান,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজারুল হক,হুমায়ুন রেজা চৌধুরী, নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বশির আল হেলাল,প্রভাষক ছোয়াব আহমেদ, প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া শান্তুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক নবী হোসেন,এডভোকেট মহিদ উদ্দিন মহিদ,মোঃ রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক ডাঃ মকবুল হোসেন মকুল,প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ শরীফ উদ্দিন । অনুষ্ঠানে ১০০ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়। পরে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এতে সোয়ানের উপদেষ্টাসহ কমিটির সদসবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা