বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণশাসনে বস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): নাসিরনগরের ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘ ও সমাজ কল্যান পাঠাগারের যৌথ উদ্যোগে শুক্রবার ব্রাহ্মণশাসন সড়ক বাজারস্থ কার্যালয় চত্বরে বস্ত্র বিতরণ, ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ কাওসার আহমেদ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেঠাগ্রাম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোঃ আব্বাস উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন পীরজাদা মাওলানা মূফতি আলাউদ্দিন আহমেদ আল-কাদরী,শহীদ উদ্দিন মাস্টার,ইউপি সদস্য নোয়াব খাঁ,বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান,সাবেক মেম্বার ইমাম উদ্দিন,আওয়ামীলীগ নেতা আতাউর রহমান,আমির উদ্দিন মাস্টার,সাবেক ইউপি সদস্য আতাউর রহমান,খলিলুর রহমান সর্দার,সরল খাঁ।

বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ জহিরুল ইসলাম,সদস্য সচিব তরিকুল ইসলাম সাদ্দাম,সাবেক সাধারণ সম্পাদ নান্নু মিয়া,সমাজ কল্যান পাঠাগারের সভাপতি দেলোয়ার হোসেন রতন,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সুমন,সহ-সভাপতি নুরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন,মোঃ জুয়েল রানা,আবদুস সামাদ রতন,মিজান মিয়া,রুমান মিয়া,নুরে আজম হাসান প্রমূখ।

অনুষ্ঠানে ২০ জন অসহায় ও দুঃস্থদের মধ্যে ঈদ সামগ্রীসহ শাড়ি ও লূঙ্গী বিতরন করা হয়। প্রাক ইফতার মাহফিলে দেশ ও জাতীর সমৃদ্ধি মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন পীরজাদা মাওলানা মূফতি আলাউদ্দিন আহমেদ আল-কাদরী। এতে ব্রাহ্মণশাসন সমাজ কল্যাণ যুব সংঘ ও সমাজ কল্যান পাঠাগারের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।