,

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছে প্রায় অর্ধশত লোক।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রাম ও নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে সরাইলের উচালিয়া পাড়া গ্রামের ইউপি সদস্য সায়েদ মিয়ার ছেলে সুখন মিয়ার সাথে নোয়াগাওঁ ইউনিয়নের তেরকান্দা গ্রামের ইউপি সদস্য ফজলু মিয়া ছেলের ছাব্বির মিয়ার সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই গ্রামের কয়েক শত লোক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সরাইল থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মফিজ উদ্দিন জানান, তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির