,

আখাউড়ায় ১০১ অসহায় পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করেছে প্রবাসী কল্যাণ সংঘ

news-image

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০১জন অসহায় পরিবারের নিকট প্রয়োজনীয় ঈদ সামগ্রী বিতরণ করেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘ।

এসময় মাইনুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে এবং ইব্রাহীম ভূইয়া লিটন ও দ্বীন ইসলাম খাঁন এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন মাওঃ রাসেল ভূইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জালাল উদ্দিন জালাল, চেয়ারম্যান আখাউড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন প্রবাসীরা দেশের রত্ন, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের পাশে তিনি সব সময় থাকবেন এবং সংঘের যেকোন কাজে তিনি যথাসাধ্য পাশে থাকার কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মমিন বাবুল, যুগ্ন আহবায়ক আখাউড়া উপজেলা যুবলীগ, বিশেষ অতিথী হিসেবে আরো উপস্থিত ছিলেন, জনাব শামসুল হক মাষ্টার, সভাপতি আব্দুল্লাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা খায়রুল হাসান মাহবুব, সংগঠণের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, ইব্রাহীম ভূইয়া লিটন, সহ-প্রচার সম্পাদক মোঃ দ্বীন ইসলাম খাঁন, দপ্তর সম্পাদক শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে সেচ্ছাবক টিমের প্রধান সাইফুল মাষ্টারের প্রতিনিধিত্বে ৯টি ওয়ার্ডের ৯জন সেচ্ছাসেবক উপস্থিত থেকে অনুষ্ঠান সমাপ্ত করেন।।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা