,

বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের চেতনার সরকার আছে বলেই আজ আমরা আকাশও জয় করতে পেরেছি : মোকতাদির চৌধুরী এমপি

news-image

নিজস্ব প্রতিনিধি : বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উদ্যোগে স্থানীয় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খান বিপিএম পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, ভারপ্রাপ্ত পিপি এডঃ এস এম ইউসুফ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান বাবুল, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য আবুল কালাম ভূইয়া, এমপি’র রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ মুসলিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আবু হোরায়রাহ্ প্রমুখ।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, বর্তমানে দেশে মুক্তিযুদ্ধের চেতনার সরকার আছে বলেই আজ আমরা আকাশও জয় করতে পেরেছি। আমরা দেশকে ডিজিটাল বাংলাদেশ গঠনে সফলতার সহিত এগিয়ে যাচ্ছি। কিন্তু একটা সময় ছিল যখন মুক্তিযুদ্ধের বিরোধীরা দেশের পতাকা গাড়িতে নিয়ে ঘুরে বেড়িয়েছে। তাদেরকে দেখলে মুক্তিযুদ্ধের চেতনাধারীরা আতঙ্কে থাকত। আমরা দীর্ঘদিন পরে হলেও জননেত্রী শেখ হাসিনার আমলে তাদেরকে বিচারে আওতায় আনতে পেরেছি। তাই আপনারা বঙ্গবন্ধুর জন্য দোয়া করবেন তার পরিবারের সদস্যদের জন্য দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর