,

আশুগঞ্জে ইউএনও হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি পুকুরে অবৈধ ভরাট কাজ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অবশেষে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমি বাইন হীরা হস্তক্ষেপে বন্ধ করে দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সরকারি দুইটি প্রতিষ্ঠানের মালিকানাধীন পুকুরে অবৈধ ভাবে ভরাটের কাজ। কয়েকটি গণমাধ্যমে এই বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি বাইন হীরা ভরাট কাজ বন্ধ করে দেন।

স্থানীয় চরচারতলা ইউপি সাবেক চেয়ারম্যান আইয়ূব খানের নেতৃত্বে প্রভাবশালী একটি চক্র স্থানীয় চরচাতলা উত্তরপাড়া কবরস্থান সংলগ্ন পুকুটিতেটিতে মোটা পাইপ দিয়ে বালু ফেলে ভরাট কর ছিল। এই ভরাট কার্যক্রম সম্পন্ন করতে ২৬ সদস্য’র একটি সিন্ডিকেট করে প্রভাবশালী ওই চক্রটি। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় শফিক ব্রাদার্সের শফিকুর রহমান,টুক্কু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আবুল হাসেম।

খোঁজ নিয়ে জানা যায়, চরচারতলা উত্তরপাড়া কবরস্থান কমিটি তাদের নিজস্ব ডোবা ভরাটের অনুমতি চেয়ে উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে। এ প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভ‚মি) মোসাম্মৎ শাহিনা আক্তার তার অফিসের সার্ভেয়ার দিয়ে চরচারতলা মৌজার ১৭৫১ দাগের ভ‚মির ষোলাআনা মালিকানা নিরূপণ করে একটি প্রতিবেদন দেন। এতে যাতে দেখা যায়, পুকুরটিতে ১৫ শতক জায়গার মালিক সরকারের পক্ষে খাদ্য মন্ত্রণালয়, ৩৬ শতক জায়গার মালিক বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন, উত্তরপাড়া কবরস্থান কমিটি ১০ শতক এবং চরচারতলা ইসলামিয়া দাখিল মাদরাসার ৩০ শতক জায়গার মালিক।

পুকুর ও কবরস্থানের পশ্চিমাংশে আশুগঞ্জ নদীবন্দরের জন্য আইসিটি টার্মিনাল নির্মিত হবে। এটিকে লক্ষ্য করেই কবরস্থান উন্নয়নের নামে পুকুর ভরাট করে সেখানে মার্কেট করার পরিকল্পনা করে প্রভাবশালী চক্রটি। এই ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি বাইন হীরা জানান জেলা প্রশাসক মহোদয় এর নির্দেশক্রমে সরকারি প্রতিষ্ঠানে জায়গায় অবৈধভাবে পুকুর ভরাট কাজ বন্ধ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর