,

নবীনগর ৩২ ঋষি অন্ধকার ছেড়ে আলোর পথে

news-image

নবীনগর প্রতিনিধি : ‘মাদক ছাড়বো ফুল ধরবো’ এই শ্লোগানে নবীনগর পৌর এলাকার ভোলাচং ঋষি পাড়ার ৩২ জন ঋষি এখন থেকে চোলাই মদ তৈরী ও বিক্রি করবেন না এমনই অঙ্গিকারে আবদ্ধ হলেন তারা ।

পৌর এলাকার ৮নং ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর যদুনাথ ঋষির নেতৃত্বে ওই এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা ঐক্যবদ্ধ হয়ে নবীনগর থানার সার্কেল অফিসে আজ (১১/৬) দুপুরে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্থন করেন।

এ সময় বক্তব্য রাখেন, নবীনগর থানা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল, এএসপি (পবিস) শুভাশীষ ধর, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহম্মেদ, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জহির উদ্দিন চৌধুরী সাহান, ওসি আসলাম শিকদার, ইন্সপেক্টর (তদন্ত) রাজু আহম্মেদ, সাংবাদিক সঞ্জয় সাহা,প্যানেল মেয়র কবির আহম্মেদ, শ্যামল ঋষি, সঞ্জিবন ঋষি প্রমুখ।

এসময় ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নৈয়মী ঋষি,বাছির মিয়া ও আলমগীর কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করা হয়।

ঋষি পাড়ার চরণ ঋষি বক্তব্যে বলেন, আমরা বাপ দাদার আমলে যাই করিনা কেন অহন থাইক্কা ছেলেমেয়েদের লেখাপড়া করান সহ ঋষি পাড়াতে আর চোলাই মদ তৈরী ও বিক্রি করতে দেওয়া হবেনা। কাউন্সিলর যদুনাথ ঋষি বলেন, সারা দেশের ন্যায় নবীনগরেও পুলিশের মাদক বিরোধী অভিযান এবং মাদকের ভয়াবহতা উপলব্ধি করতে পেরে সার্কেল মহোদয়ের নিদের্শে ঋষি পাড়ার ৩২ জন ঋষি ‘মাদক ছাড়বো ফুল ধরবো’ এই মর্মে অঙ্গিকার করেন।

অতিরিক্ত পুলিশ সুপার চিত্ত রঞ্জন পাল বলেন, নবীনগরে মাদককে নির্মূল করার জন্যই ভোলাচং ঋষি পাড়া দীর্ঘদিনের চোলাইমদ তৈরী ও বিক্রি করবে না মর্মে ৩২ জনের তালিকা করা হয়েছে। আজকে তারা গোলাপ ফুল হাতে নিয়ে এসব মাদক তৈরী ও বিক্রি না করার অঙ্গিকার করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর