,

ঈদ উপলক্ষে জমাট ব্রাক্ষণবাড়িয়ায় জুতার বাজার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঈদের আর মাত্র  কয়েকদিন বাকী। এরই মর্ধ্যে ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কেট গুলোতে জুতার দোকানে উপচে পড়া ভিড় এখন ক্রেতাদের। বিশেষ করে জুতার দোকানে মহিলা ক্রেতাদের  ভিড় একটু বেশিই দেখা যাচ্ছে। ক্রেতারা পছন্দমত জুতা কিনছেন  দোকান আর শোরুম গুলোতে ঘুরতে দেখা যাচ্ছে।  বেচাকেনা ভাল হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জুতার দোকানিরা। চাহিদা মতো জুতা পেয়ে ক্রেতারাও বেশ সন্তুষ্ট।

সরেজমিনে ঘুরে দেখা যায়, দেশী ও বিদেশি ব্র্যান্ডের শোরুমসহ প্রতিটি দোকানেই ক্রেতাদের ভিড়। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউ বন্ধুদের নিয়ে। কিনছেন সাধ্যের মধ্যে পছন্দসই জুতা।শহরের বেশ কয়েকটি  বাটার শোরুমে গিয়ে  দেখা গেল  ক্রেতাদের উপচে পড়া ভিড়। বাটার শপ ম্যানেজার মেহেদী হাসান জানান, মূলত ১৫ রোজার পর থেকেই মানুষের আনাগোনা বেড়েছে। এরই মধ্যে কোম্পানির দেওয়া টার্গেট পূরণ করতে পেরেছেন তারা। তিনি আরও জানান, বাটা এবার ঈদে কালো ও ধূসরের পাশাপাশি বিভিন্ন রঙের জুতা এনেছে। ঈদ উপলক্ষে ছোট-বড় মিলিয়ে প্রায় শতাধিক নতুন ডিজাইন বাজারে নিয়ে আসা হয়েছে।

অ্যাপেক্স দোকানের শোরুমেও ক্রেতা ছিল চোখে পড়ার মতো। অ্যাপেক্সের সেলসম্যানরা জানান, ক্রেতা সমাগম বেশ ভালো। অ্যাপেক্স এবার ঈদ উপলক্ষে ছোট-বড় মিলিয়ে প্রায় ২০০/২৫০  নতুন ডিজাইনের জুতা বাজারে নিয়ে এসেছে। চার সদস্যের পরিবার নিয়ে কেনাকাটা করতে এসেছিলেন গৃহিনী শান্তা বেগম। অন্য কেনাকাটার পাশাপাশি সাধ্যের মধ্যে হওয়ার সবার জন্য জুতা কিনতে পেরেছেন তিনি। তিনি জানালেন, দামাদামির কোনও ঝামেলা না থাকায় স্বাচ্ছন্দ্যেই কিনেছেন জুতা।
থাইল্যান্ড ও চায়না থেকে আমদানি করা জুতাব্র্যান্ড শপ ছাড়াও শহরের নিউ সিনেমা হল রোড, বি,বাড়ীয়া মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটে রয়েছে আরও বেশকিছু দেশি-বিদেশি জুতার দোকান। সেখানেও ক্রেতার ভিড় ছিল বেশ। চায়না ও থাইল্যান্ড থেকে আমদানি করা জুতার চাহিদা তরুণ তরুণীদের মধ্যে বেশি লক্ষ করা গেছে। জুতার দোকানের মালিকরা বলেন, এখন দোকানে চায়না ও থাইল্যান্ড থেকে আমদানি করা জুতার চাহিদা বেশি। ১ হাজার থেকে থেকে শুরু করে ৪ হাজার টাকা দামের  জুতা রয়েছে।
ঈদ উপলক্ষে ক্রেতারাও আসছেন বেশ। কথা হয় কয়েকজন ক্রেতার সাথে তারা বলেন, বিদেশী জুতার সাথে তাল মিলিয়ে দেশীয় তৈরী জুতার মানও বেশ ভাল। আর ব্রাহ্মণবাড়িয়ার তৈরী জুতার খ্যাতি সারা দেশব্যাপী রয়েছে। তবে বিদেশী ব্যান্ডের জুতার দাম অনেক বেশী। সে তুলনায় দেশীয় জুতার মান ভাল আর  দামে কম হওয়ার আপনার এটি অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে কিনতে পারছি। জুতার দোকানরা বলেন, বৈরী আবহাওয়ার কারণে প্রথম দিকে বেচা-কেনা কম থাকলে এখন বেশ ভাল। শেষ দিন পর্যন্ত এভাবে চললে বেচা-কেনা ইনশাল্লা ভালই হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা