,

নাসিরনগরে শেষ মুর্হূতে ঈদের কেনাকাটা জমে উঠেছে

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর :  ঈদ মানেই আনন্দ। ঈদ-ফিতরের আর মাত্র কয়েক দিন বাকি। তাই আনন্দের দিনে বর্ণিল সাজে সাজতে পছন্দের পোশাক নিতে শেষ মুর্হূতে ক্রেতাদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে নাসিরনগর উপজেলা সদর, ফান্দাউক,চাতলপাড়,হরিনবেড়সহ বিভিন্ন হাট-বাজারের বিপণী বিতান গুলোতে। কাপড় ব্যবসায়ী থেকে শুরু করে জুতা ,কসমেটিকসসহ প্রায় সব দোকানে উপচেপড়া ভিড়।বিক্রেতারাও নতুন ডিজাইনের মনকাড়া পোশাকের পসরা সাজিয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের এ ভিড় লক্ষ্য করা যায়।

উপজেলার কয়েকটি বাজারের বিপণি বিতান সরেজমিনে ঘুরে দেখা গেছে ঈদের আমেজ। বাজারের কাপড় ও প্রসাধনী দোকানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ক্রেতার তুলনায় মহিলা ও শিশু ক্রেতার ভিড় সবচেয়ে বেশী। মেয়েদের বিভিন্ন পোশাকের মধ্যে এ বছর এ উপজেলায় ড্রপ ব্র্যান্ডের ড্রেস ও চন্ডি জামা বিক্রি হচ্ছে বেশী। সাজসজ্জায় মহিলাদের পছন্দের তালিকায় রয়েছে কসমেটিক জাতীয় প্রসাধনী ,শাড়ী ,থ্রিপিস ও সালোয়ার কামিজ।

শিশুদের পরনের জন্য নানা বাহারি রঙের পোশাক বিক্রি হচ্ছে। পাশাপাশি আসন্ন ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে দর্জি পাড়ার কারিগররা। ক্রেতারা জানায়, তুলনামূলকভাবে শিশুদের পোশাকের দাম বেশী রাখছে দোকানীরা। ঈদ যতই ঘনিয়ে আসছে উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর