,

ব্রাহ্মণবড়িয়ায় বাক-বিতন্ডার জেরে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে সাইফুল ইসলাম শান্ত নামে এক ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যার দিকে শহরের পূর্ব মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গুলিবিদ্ধ শান্ত মেড্ডা এলাকার অহিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ট্রাক মালিক সমিতির আয়োজনে ইফতার মাহফিলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শান্ত বাড়ি ফেরার পথে মেড্ডা পোদ্দারবাড়ি এলাকায় পৌঁছলে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন আল লিমন বুকে পিস্তল ঠেকিয়ে তাকে গুলি করেন।

পরে স্থানীয় লোকজন শান্তকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়ে দেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা