,

জেলা জাসদ’র আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news-image

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। ইফতার ও দোয়ার পূর্ব মুহুর্তে জাসদ জেলা কমিটির নেতৃবৃন্দের এক আলোচনায় সকলেই ঐক্যমত পোষণ করেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসন থেকে জেলা জাসদের সভাপতি যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. আখতার হোসেন সাঈদকে মনোনয়ন দেওয়ার জন্য জাসদ কেন্দ্রীয় কমিটির নিকট দাবী জানান এবং আগামী নির্বাচনে নবীনগর আসনে মশাল প্রতীকে এড. আখতার হোসেন সাঈদকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

উক্ত সভায় জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভ‚ঞা, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন কাউসার, সদর উপজেলা সভাপতি এড. নজরুল ইসলাম, জেলা জাসদের আইন বিষয়ক সম্পাদক এড. কফিল উদ্দিন, জেলা জাসদের কোষাধ্যক্ষ এম.এ হাসান, প্রচার সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, সদস্য দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহারাজ মিয়া, শহর জাসদের সভাপতি মিজানুর রহমান আঙ্গুর, সাধারণ সম্পাদক হোসেন সরকার জয়, বিজয়নগর জাসদের সভাপতি আবদুর রহমান খান ওমর, জেলা যুব জোটের যুগ্ম আহ্বায়ক জুন্নুন ও ওয়াসিম আহমেদ প্রমুখ।

পরে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, সম্পাদক মন্ডলীর সদস্য এড. নাসির মিয়া, সিপিবি’র সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, বীর মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ ও বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী ভ‚ইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা