,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে  মাদক উদ্ধার,  আটক ৩

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে দুই হাজার ৪শ পিস ইয়াবা, ৫শ বোতল হুইস্কি ও ২৮০ বোতল বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ সদস্যরা।
আটকৃত মাদক ব্যবসায়ীরাহলেন- বাদল মিয়া (৩২), সুমন মিয়া (২০) ও মামুন মিয়া (২২)। বুধবার মধ্যরাতে উপজেলার রূপসদী গ্রাম থেকে তাদের আটক করে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। তারা তিনজনই রূপসদী গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান ও স্কোয়াড্রন কমান্ডার চন্দন দেবনাথের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল রূপসদী গ্রামে অবস্থান নেয়।

 

রাত আড়াইটার দিকে ওই গ্রামের শিশু মিয়ার বাড়ির সামনে একটি জমিতে অভিযান চালিয়ে বাদল, সুমন ও মামুনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লিখিত মাদক উদ্ধার করা হয়। আটকরা সবাই মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঞ্ছারামপুর থানায় মামলা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর