,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংর্ঘষে আহত ২০

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পৃথক সংর্ঘষের ঘটনায় অন্তত ২০জন আহত হয়েছে।আজ বুধবার উপজেলার বড়াইল ও জয়ধরকান্দি গ্রামে পৃথক এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, জমি নিয়ে উপজেলার চুন্টা ইউনিয়নের বড়াইল গ্রামের বাসিন্দা ও বড়াইলের শিক্ষক আবু কালাম এবং প্রতিবেশী হাবিবুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ইফতার মাহফিল উপলক্ষে হাবিবুরদের বাড়িতে প্যান্ডেল তৈরি করা হচ্ছিল। দুপুরে আবু কালামের লোকজন নিয়ে গিয়ে ওই প্যান্ডেল ভাঙচুর করেন এবং প্রতিপক্ষের লোকজনকে মারধর শুরু করে। এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হলে আব্দুল মন্নাফ, নজরুল হক (৫০), সোবহান মিয়া (৩৫), নুরুল ইসলাম (৭০), হাবিবুর রহমান (৫৫) ও জিয়াউর রহমান (৪০) আহত হন। তাদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এর আগে সকালে পৃথক আরেক ঘটনায় উপজেলার জয়ধরকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে রুক্কু মিয়া ও মুর্তুজ আলীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের
অন্তত ১৫ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশপাশের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।এখন পরিস্হিতি শান্ত আছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর