,

ব্রাক্ষণবাড়িয়ায় সুবিধাবঞ্চিতদের নিয়ে ইফতার ও সেলাই মেশিন দিল উৎসর্গ ফাউন্ডেশন

news-image

বিশেষ প্রতিনিধি : সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে উৎসর্গ ফাউন্ডেশন ব্রাক্ষণবাড়িয়া আয়োজন করেছেন ইফতার মাহফিল ও প্রজেক্ট স্বাবলম্বী-১।

গত সোমবার শহরের কাউতলী স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে শতকুড়ি ফাউন্ডেশনর সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ এসপি আবু সাঈদ (সদর দপ্তর) ব্রাক্ষণবাড়িয়া, বিশেষ অতিথি হিসেবে ছিলেন,এ এসপি সোনিয়া পারভিন, ডি আই ও ইমতিয়াজ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী,সহকারী শিক্ষক পংকজ দেব, লিটন হোসাইন জিহাদসহ প্রমুখ। এবার উৎসর্গ ফাউন্ডেশন ব্রাক্ষণবাড়িয়ার মাধ্যমে সদরের মেড্ডা পীরবাড়ীর অসহায় স্বনাকে একটি সেলাই মেশিন দেওয়া হয়। শতকুড়ি ফাউন্ডেশনের সদস্য মো সাব্বির বলেন প্রায় ৭০ জন সুবিধাবঞ্চিত শিশুকে নিয়ে আমরা উপস্থিত হয়েছি আয়োজনটিতে।

ইফতার পরবর্তী সময়ে অতিথিরা শিশুদের সাথে বিভিন্ন অনুপ্রেরণামূলক ধর্মীয় আলোচনার মাধ্যমে প্রাণবস্ত পরিবেশ সৃষ্টি করে। উৎসর্গ ফাউন্ডেশন কর্তৃপক্ষ এই আয়োজন করতে পেরে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এছাড়াও এই আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পলি আক্তার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর