,

আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে ২১ চালকের জরিমানা

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ২১ মোটরসাইকেল চালককে ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে।

গত সোমবার সন্ধ্যায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান এর নেতৃত্বে আখাউড়া উপজেলার খড়মপুর বাইপাস সড়কের চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামানের নেতৃত্বে আখাউড়া থানা পুলিশের সহযোগীতায় পরিচালিত ভ্রাম্যমান আদালতে অবৈধ ও বেআইনিভাবে চালিত মোটকবাইক চেকিং ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে ১১৫ মোটর সাইকেল এর কাগজপত্র পরীক্ষা ও চেকিং করা হয়। এর ২১ টি মোটর সাইকেলকে ১৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন ও অন্যান্য পুলিশ সদস্যরা। এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান জানান, ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর ও কসবা এলাকা থেকে আসা মোটরসাইকেল আরোহীরা মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা