,

ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচান সভা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাাাহ্মণবাড়িয়া: “আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মনবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উপযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের লোকনাথ দীঘির টেংকের পাড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্থানীয় সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, ব্রাহ্মনবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. এস. এম শফিকুল্লাহ প্রমূখ। সভায় বক্তারা প্লাষ্টিকের ব্যবহার বন্ধে সকলকে সচেতন হতে উদাত্ত আহবান জানান।
তারিখ:০৫-০৬-২০১৮

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা