,

আখাউড়ায় ১০৯ পিস ইয়াবাসহ আটক ১

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিরাজুল ইসলাম (৪৭) নামে একজনকে ইয়াবাসহ আটক করেছে বিজিবি সদস্যরা। সোমবার রাতে উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১০৯পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে বলে বিজিবি’র দাবী। আটক সিরাজুল ইসলাম মনিয়ন্দ গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের পুত্র এবং ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল ভূইয়া বলেন, দুপুরে ইউপি অফিসে ইউনিয়ন আওয়ামীলীগের ইফতার পার্টির প্রস্তুতি সভা চলছিল। এসময় বিজিবি সদস্যরা অফিসে সিরাজ উদ্দিনকে আটক করে নিয়ে যায়। তবে এসময় বিজিবি তাকে তল্লাশী করেনি এবং মাদক উদ্ধার করতে দেখিনি।

মনিয়ন্দ বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজ উদ্দিনকে ১০৯পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক মামলা মূলে তাকে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির