,

ব্রাহ্মণবাড়িয়ায় শহরের মদিনা মসজিদে দোয়া ও ইফতার অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের ঐতিহ্যবাহী মদিনা মসজিদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মদিনা মসজিদ কমিটির সভাপতি তাজ মোঃ ইয়াছিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, এ,এস,পি (সদর সার্কেল) রেজাউল কবীর, জেলা আওয়মীলীগের সহ-সভাপতি মজিবুর রহমান বাবুল, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এর সভাপতি আজিজুল হক, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারী, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মদিনা মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি, মদিনা মসজিদের খতিব জুনায়েদ আল হাবীব, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোকতাদির চৌধুরী বলেন, বর্তমান সরকার মসজিদ-মাদ্রাসার উন্নয়নে নিরন্তর কাজ কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী এই মদিনা মসজিদের সম্প্রসারণ ও এর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তিনি এ সময় মসজিদটির বিভিন্ন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন। পরে দেশ ও জাতির কল্যান কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর