,

ব্রাহ্মণবাড়িয়ায় দু-পক্ষের সংর্ঘষে এক যুবক নিহত

news-image
 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দু-পক্ষের সংঘর্ষে তোফাজ্জল মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ।
বৃহস্পতিবার  বিকেলের দিকে উপজেলার ধরমণ্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল ওই গ্রামের ছেলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে জিলু মেম্বার ও ছফিল মিয়ার মধ্যে বিরোধ চলছিলো। ইতোমধ্যে দু’পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও চলছে। বিকেলে দু’পক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তাদের সমর্থকদের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তোফাজ্জল নামে এক যুুুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর নিহতের বিষয়টি নিশ্চিত করে  বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা