,

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস কমিউটার ট্রেনে হামলা, আহত-৫

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস কমিউটার ট্রেনে হামলার ঘটনা ঘটেছে। হামলায় ট্রেনে কর্মরত পাঁচজন আহত হন।কয়েকজন যুবকের কাছে টিকিট চাওয়াকে কেন্দ্র করে এ হামলার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে দাঁড়ানো অবস্থায় হামলার ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিকেল নাগাদ থানায় কোনো মামলা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা-আখাউড়া পথে বেসরকারি ব্যবস্থাপনায় চলাচল করে তিতাস কমিউটার ট্রেন। গত বুধবার সন্ধ্যায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের ‘ছ’ বগিতে উঠে ব্রাহ্মণবাড়িয়ার চার যুবক। কর্মরতরা তাদেরকে টিকিট কাটার কথা বললে পুরাতন টিকিট দেখান। এ নিয়ে কর্মরতদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ায় আসার পর ওই চার যুবকসহ তাদের ডেকে আনা অন্যরা ট্রেনটিতে হামলা চালায়। হামলায় আহতদের মধ্যে সুমন ও টিপুকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তিতাস কমিউটারের ব্রাহ্মণবাড়িয়ার পরিচালক মো. মীর শাহীন জানান, টিকিট চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হামলা হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সানাউল্লাহ হামলার ঘটনা সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, হামলার পর যে যার মতো করে চলে যায়। তবে এ ঘটনায় বৃহস্পতিবার বিকেল নাগাদ কোনো অভিযোগ দায়ের হয় নি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা