,

নাসিরনগর চাতলপাড়ে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এমপি ফরহাদ হোসেন সংগ্রাম

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম । আজ বুধবার (৩০‘মে)দুপুরে উপজেলার চাতলপাড় চকবাজারসহ পাশ্ববর্তী কয়েকটি স্থানে বসত বাড়িঘর নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি নদী ভাঙ্গনে চকবাজারসহ বসত বাড়িঘর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।

সংবাদ পেয়ে নদী ভাঙ্গন এলাকার অসহায় মানুষের পাশে গিয়ে তাদের কথা শুনেন বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। পরিদর্শনের সময় পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান,উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাসউদ পারভেজ মজুমদার,থানার অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর,উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,চাতলপাড় ইউনিয়ন চেয়ারম্যান শেখ আবদুল আহাদ,ইউনিয়ন পরিষদের সদস্যগন এবং এলাকাবাসি উপস্থিত ছিলেন ।

সরেজমিনে দেখা যায়,চাতলপাড় চকবাজার এলাকা প্রতিদিন মেঘনা নদীর ভাঙ্গনের শিকার হচ্ছে নদীর তীরবর্তী মানুষ । মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গনে চকবাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ অনেক পরিবারের বসত ঘরবাড়ি, ফসলী জমি নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। ফলে আতঙ্কে সময় পার করছেন ক্ষতিগ্রস্থরা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর