,

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালকরা

news-image

নিজস্ব প্রতিনিধি : সিএনজি অটোরিকশা আটকে চাঁদা আদায়ের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ চালকরা। মঙ্গলবার বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহাসসড়কের বেড়তলা এলাকায় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। জানা যায়, প্রতিদিন বিশ্বরোড মোড়ে সিএনজি অটোরিকশা আটকে চাঁদা আদায় করে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ দুটি অটোরিকশা আটক করে।

এ ঘটনার প্রতিবাদে বিকেলে মহাসড়কের বেড়তলা এলাকায় অটোরিকশা চালকরা মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়ে যাত্রীরা। পরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধার আশ্বাসে অবরোধকারীরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে বলেন, দুটি অটোরিকশা আটকের কারণেই চালকরা অবরোধ সৃষ্টি করেছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা