ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর উদ্যোগে হালদারপাড়াস্থ কার্যালয়ে গতকাল রোববার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোঃ শহীদুজ্জামান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) সোহেল রানা, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন, সাবেক জেলা সমবায় কর্মকর্তা গিয়াস উদ্দিন খন্দকার, সদর বিআরডিবি’র চেয়ারম্যান এএইচএম মাহবুব আলম, বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী, সদর উপজেলা সমবায় কর্মকর্তা আবদুর রহমান, বিজয়নগর উপজেলার সমবায় কর্মকর্তা আবদুল কুদ্দুছ, নবীনগর উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের পরিচালক শাহরুল ইসলাম, সমবায় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার সোহরাব হোসেন প্রমুখ। ইফতার মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।











