,

আখাউড়ায় পুলিশের অভিযানে ৬ মাদক ব্যবসায়ী ও চোর গ্রেফতার

news-image

আখাউড়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ শনিবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে ৬ মাদক ব্যবসায়ী ও এক চোরকে আটক করেছে।আটককৃতদের মধ্যে এক নারী মাদক ব্যবসায়ীও রয়েছে।

আটককৃতরা হলো, পপি বেগম (২৮),আলী আকবর (৪৫), ইমরান (১৯), রতন মিয়া (৩০), মামুন মিয়া (২৫), আব্দুল মান্নান (৪৬) ও আব্দুর রশিদ (৪৫)।

পুলিশ জানায়, আটককৃত আব্দুল মান্নান আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামী, আব্দুর রশিদরে নামে রয়েছে ৫টি মাদক মামলা,পপি ইয়াবা ব্যবসায়ী। আলী আকবর পুলিশের তালিকাভূক্ত মাদক মামলার আসামী ও মামুন মিয়া চিহ্নিত চোর।

আখাউড়া থানা অফিসার ইনচার্জ মোশারফ হোসেন তরফদার বলেন, আটককৃতদের নামে একাধিক মামলা রয়েছে। প্রত্যেক এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অচিরেই সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে। তিনি মাদক বিরোধী অভিযানে সবার সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা