,

বাঞ্ছারামপুরে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত, মাদক ও অস্ত্র উদ্ধার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধন মিয়া (৩৫) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ধন মিয়া উপজেলার মরিচাকান্দি গ্রামের হোসেন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় বেশকয়েকটি মাদক মামলা রয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ সূএ জানান, ভোরের দিকে ধন মিয়া ও তার স্ত্রী মাদকের চালান নিয়ে সোনারামপুর এলাকা হয়ে কোথাও যাবেন-এমন খবর পেয়ে র‌্যাবের একটি আভিযানিক দল ভোরে সোনারামপুর এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে মাদকের চালানসহ স্ত্রীকে নিয়ে প্রাইভেটকারে করে ধন মিয়া সেখানে পৌঁছে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে যান। এ সময় ধন মিয়া র‌্যাবকে লক্ষ্য করে গুলি করলে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ধন মিয়া। এ সময় ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১১ হাজার ৭শ’ পিস ইয়াবা, নগদ ৪৮ হাজার ৭শ’ টাকা ও একটি পিস্তল জব্দ করা হয়। এ সময় তার স্ত্রী আরজিনা বেগমকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা