,

থানা ভবনের ছাদ থেকে আত্মহত্যার চেষ্টা নৈশ্য প্রহরীর

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : চুরির মামলার সন্দেহভাজন আসামী রাসেল মিয়া (১৯) নামের ব্যাংকের এক নৈশপ্রহরী থানা ভবনের তিন তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করে গুরুতরআহত হয়েছেন।

সদর মডেল থানায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনার সাথে সাথে আহত রাসেলকে সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিকচিকিৎস্যা দেওয়ার পর আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।রাসেল ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কোর্ট রোডের সিটি সেন্টারস্থ শাহজালালইসলামী ব্যাংকের নৈশ প্রহরী। তার মামা খবির মিয়ার অভিযোগ পুলিশ তার উপরঅমানসিক নির্যাতন চালানোর পর সে থানার ছাদ থেকে লাফিয়ে পড়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন জানান, সোমবারভোররাতে সিটি সেন্টারস্থ স্বপ্নলোক ফ্যাশন হাউজে এক দুর্ধর্ষ চুরিসংগঠিত হয়। দোকানের ক্যাশবাক্স থেকে প্রায় দুই লাখ টাকা খোয়া যায় বলেদাবি করে স্বপ্নলোকের কর্তৃপক্ষ।

তিনি আরো জানান বিপণী বিতানের নৈশপ্রহরী এবং ওই ফ্যাশন হাউজের কর্মচারীসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদেরজন্য থানায় নিয়ে যায় থানা পুলিশ। শহরের বিভিন্ন স্থানে স্থাপিতসিসিটিভিতে রাত দুটুতে তার ছবি দেখা যায়।বিষয়টি নিয়েজিজ্ঞাসাবাদের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের নৈশ প্রহরী রাসেলকে থানায়আনা হয়।পরে রাত ৯টার দিকে পুলিশের চোখ ফাকি দিয়ে সে তিন তলা থেকে লাফদেয়।রাসেলের মামা খবির মিয়া অভিযোগ করে বলেন, রাসেলকে ডেকে থানায় নিয়েগিয়ে থানা ভবনের ছাদে নিয়ে গিয়ে বেধরক পেটানো হয়। মারধর থেকে বাঁচতেরাসেল ছাদ থেকে লাফিয়ে পড়ে।জেলার বাইরে থাকা পুলিশ সুপার আনোয়ার হোসেন খান জানান বিষয়টিখতিয়ে দেখা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা