,

এদেশের ঘাড়ে স্বৈরাচার সরকার চেপে বসেছে : খন্দকার মোশাররফ

news-image

এদেশের জনগণের ঘাড়ে যেভাবে নির্বাচন ছাড়া একটি স্বৈরাচার সরকার চেপে বসেছে, এর থেকে পরিত্রাণ পেতে হলে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, যার জন্য আজকে জনগণও চাচ্ছে- আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণে হতে হবে। এদেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব, আমরা দেখেছি। শেখ হাসিনা ১৯৯৬ সালের নির্বাচনে বলেছিলেন- দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪টি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আজকে খালেদা জিয়াকে মাইনাস করে নির্বাচনের যে পরিকল্পনা করা হয়েছে তা এদেশের জনগণ মেনে নেবে না। ২০১৪ সালের মতো নির্বাচনের পথে হাঁটলে জনগণ এবার আর সেপথে আর হাঁটবে না।

ব্যাংকগুলো দেউলিয়া হইয়ে গেছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। তাই ব্যাংকগুলো আজ দেউলিয়া। এফবিআই-এর তদন্তে এসেছে রিজার্ভ লুট হয়েছে সরকারের লোকজনের সহযোগিতায়। এদেশের শেয়ার মার্কেট ধ্বংস করা হয়েছে। অর্থমন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন- শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্তে এমন কিছু মানুষের নাম এসেছে তাদের হাত আমার থেকেও লম্বা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর