,

‘ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন খালেদা জিয়া’

news-image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কারাগারে দেশনেত্রী গুরুতর অসুস্থ। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। তিনি হাত ও পায়ের ব্যথায় প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। ব্যথায় হাঁটতে পারছেন না। ঠিকমতো ঘুমাতে পারছেন না।

শনিবার বেলা ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সর্বোচ্চ আদালত থেকে জামিন দেওয়ার পরও কীভাবে একজন বয়স্ক নেত্রীকে কারাগারে আটকে রেখে কষ্ট দেওয়া হচ্ছে তা দেশবাসী প্রত্যক্ষ করছে। তাকে চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে।

তিনি বলেন, পবিত্র রমজানেও তার ওপর জুলুম চলছে। তিলে তিলে শেষ করে দিতেই শেখ হাসিনার নির্দেশে জামিনযোগ্য মামলায় তাকে জামিন দেওয়া হচ্ছে না। বরং নতুন নতুন জামিনযোগ্য মামলায় তাকে আটকানো হচ্ছে। যা সম্পূর্ণ অন্যায় ও ন্যায় বিচারের পরিপন্থী।

রিজভী বলেন, গতকাল (শুক্রবার) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আগামী নির্বাচন থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা দূরে সরে যাচ্ছি না বরং আপনারাই ষড়যন্ত্র করছেন ৫ জানুয়ারির পুনরাবৃত্তি করতে। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। সেটিরই আভাস পাওয়া যাচ্ছে আপনার (ওবায়দুল কাদের) বক্তব্যে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি