,

কিশোরের ভাসমান লাশ উদ্ধার নিঁখোজের ১ দিন পর 

news-image
মাজহারুল করিম অভি : নিখোঁজের একদিন পর ভারতীয় পাহাড়ী ঢলের পানিতে মো. মান্না (১৮) নামে এক কিশোরের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বিশ্মপুর ইউনিয়নের লক্ষিমুড়া এলাকার পূর্বপাশের একটি রেলব্রিজের নিচে ভাসমান অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়। মান্না একই এলাকার মো. আবু সামা মিয়ার নাতি। সে তার নানার বাড়িতেই থাকত বলে জানায় পুলিশ

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির আহম্মেদ জানান, গতকার শুক্রবার সকালে বিশ্মপুরের একটি জমিতে কাটা ধান আনতে যায় মান্না ও আরো দুজন। এসময় হঠাৎ করে প্রবল বেগে ভারতের পাহাড়ী ঢলের পানিতে তাদের ধান ভেসে যাচ্ছিল। তাই মান্নাসহ সকলেই পানিতে ভাসতে থাকা ধান আনতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অন্য দুজন পানি থেকে কোনভাবে উঠতে পারলেও মান্না উঠতে পারেনি।

এই ঘটনার পর পরিবারের লোকজনসহ পুলিশও বিভিন্ন এলাকায় খুঁজতে থাকেন। তবে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে বিশ্মপুর ইউনিয়নের লক্ষিমুড়া এলাকার পূর্বপাশের একটি রেলব্রিজের নিচে মান্নার ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা