,

নাসিরনগর সাউয়াক গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর :  শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে সামনে রেখে আজ শুক্রবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের সাউয়াক গ্রামে শুভ বিদ্যুতায়ন করা হয়েছে। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বিদ্যুতের সুইচ টিপে সাউয়াক গ্রামে ১০২টি নতুন সংযোগের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার (নিপর)মোঃ নজরুল ইসলাম,ওসি (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান বাহার উদ্দিন চৌধুরী ও আওয়ামীলীগ নেতা লতিফ হোসেনসহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে ১.৭ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ১১৯ জনের মধ্যে ১০২ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন। বাকিদেরকে পর্যায়ক্রমে সংযোগ দেয়া হবে। পরে আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত কর্মী সভায় যোগ দেন।

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর