,

খালেদা জিয়ার ৬ মামলায় হাইকোর্টে জামিন আবেদন আগামী সপ্তাহে

news-image

নিউজ ডেস্ক : নিম্ন আদালতে বিচারাধীন ৬ মামলায় একত্রে হাইকোর্টে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন করা হবে। এ সংক্রান্ত জামিন আবেদন প্রস্তুত সম্পন্ন হলেই আগামী সপ্তাহে হাইকোর্টে দাখিল করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে আইনজীবীরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন।

এ প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এম. মাহবুবউদ্দিন খোকন বলেন, নিম্ন আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলায় জামিন চেয়েছিলাম। কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কোনো কোনো মামলা জামিন শুনানির জন্য দীর্ঘ সময় দিয়ে তারিখ ধার্য করা হচ্ছে। যা সচরাচর অন্য মামলার ক্ষেত্রে ঘটে না। তিনি বলেন, কুমিল্লার একটি মামলায় খালেদা জিয়াকে সহ-আসামি করা হয়েছে। এই মামলার সকল আসামি জামিনে রয়েছেন। সেই হিসেবে খালেদা জিয়াও জামিন পাওয়ার হকদার। আদালত জামিন না দিয়ে অধিকতর শুনানির জন্য দিন ধার্য রেখেছেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬টি মামলা রয়েছে। এর মধ্যে কুমিল্লায় ৩টি, ঢাকায় ২টি ও নড়াইলের ১টি মামলায় তিনি জামিনে নেই। কারামুক্তি পেতে এসব মামলায় তাকে জামিন নিতে হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বেগম খালেদা জিয়া গত ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন।

এ জাতীয় আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

দুর্গাপূজায় নিরাপত্তায় কয়েক স্তরের ব্যবস্থা: নবীনগরে পুলিশ সুপারের পূজামণ্ডপ ও প্রতিমা নির্মাণস্থল পরিদর্শন

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা