,

ব্রাহ্মণবাড়িয়ায় আইপিএল খেলাকে কেন্দ্র করে ৩৩ জুয়ারি আটক, ভ্রাম্যমান আদালতে সাজা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় শহরের কাজীপাড়া মাহমুদ শাহ রোড একটি চায়ের দোকান থেকে জেলা পুলিশের বিশেষ অভিযানে আইপিএল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ৩৩ জুয়ারিকে আটক করা হয়েছে। বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে এবং তাদের কাছ থেকে জুয়া খেলার নগত ১লাখ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়। তাক্ষৎণিক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা আটকৃত প্রত্যেক জুয়ারিদের তিন দিনের সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্ত জুয়ারিরা হলেন সেন্টু, হারুন,হাবিব,আলী, মনির,হোসেন,সোহরাব, খায়েশ,হুমায়ূন, তাপস,কাশেম প্রমুখ। এ বিষয়ে জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নবীর হোসেন বলেন,গোপন সংবাদের ভিওিতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরো উপস্থিত ছিলেন সদর সার্কেল ও অতিরিক্ত পুলিশ সুপার মো: রেজাউল কবির,সদর থানার ওসি (তদন্ত) জিয়াউল হক, উপ-পুলিশ পরিদর্শক সোহাগ রানা, দেলোয়ার হোসেন, নাজমুল হোসেন,আরিফুর রহমান ও মো: সায়েদ।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা