,

গাজীপুর নির্বাচনের সঙ্গে বহু রাজনৈতিক কৌশল জড়িত, আলোচনা করে সিদ্ধান্ত: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সঠিক ভোট হলে খুলনায় লক্ষাধিক ভোটে তাঁদের প্রার্থী জয়লাভ করতেন। খুলনায় সরকার নতুন কৌশল নিয়েছে, তাই ভোটের পরিবেশ দৃশ্যত ভালো থাকলেও ভেতরে সবকিছু গোলমাল ছিল।

আজ বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে যাওয়া না-যাওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এর সঙ্গে বহু রাজনৈতিক কৌশল জড়িত রয়েছে। সেটা আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বিএনপি সিদ্ধান্ত নেয়নি বলেও জানান ফখরুল।

ঈদের আগেই খালেদার কারামুক্তির আশা
রমজানের ঈদের আগেই কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি প্রত্যাশা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ঈদ পর্যন্ত ম্যাডাম কারাগারে থাকবেন—এটা আমরা মনে করি না। ঈদের আগে অবশ্যই তিনি কারাগার থেকে বেরিয়ে আসবেন—এটা আমাদের বিশ্বাস।’
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দেশের মধ্যে আইনের যে সিস্টেম আছে, তাতে মনে করি যে এটাই হওয়াটা উচিত।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যাডামের বিরুদ্ধে এখন ছয়টি মামলায় শোন অ্যারেস্ট দেখানো আছে। সেই মামলাগুলো নিয়ে আমরা হাইকোর্টে মুভ করব। আইনজীবীদের সঙ্গে আমি আলাপ করেছি। আমরা প্রত্যাশা করছি যে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যেই ওই সব মামলায় জামিন পাওয়া যাবে।’
সকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্ট যে জামিন দিয়েছিলেন, তা বহাল রেখেছেন। পাশাপাশি ওই দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে হাইকোর্টে নিষ্পত্তি করার আদেশ দেন সর্বোচ্চ আদালত।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালতে এ মামলার রায়ের পর থেকে নাজিমউদ্দিন রোডের পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর