,

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের পাঁচদিন পর কিশোরের লাশ উদ্ধার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরতলী তিতাস নদীর কুরুলিয়া খালে  নিখোঁজের পাঁচদিন পর  হাসান মিয়া (১৬) নামে এক কিশোরেরর লাশ উদ্ধার হয়েছে। আজ বৃহস্হপতিবার সকালে লাশটি নয়নপুর – উলচাপাড়া ব্রীজ সংগল্ন খালের পাড় থেকে ভাসমান অবস্হায় স্হানীয়রা উদ্ধার করে নিখোঁজের পরিবারকে খবর দিলে তারা এসে লাশের পরিচয় সনাক্ত করেন। পরে  খবর পেয়ে  পুলিশ ঘটনাস্হলে আসে। সে শহরের পৌর এলাকার নয়নপুরে গ্রামের লিলু মিয়ার ছেলে। হাসান তার বাবার সাথে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নবীর হোসেন জানান, নিখোঁজ মরদেহটি উদ্ধার হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার দুপুরের সহপাঠিদের সাথে বাড়ির পাশে কুরুলিয়া খালে (এন্ডারসন খাল) গোসল করতে এসেছিল হাসান।কচুরি পানায় ভর্তি খালটি একটি পরিষ্কার অংশে হাসান গোসলের জন্য ঝাপ দেয়। কিন্তু ঝাপ দেওয়ার অনেক পরেও সহপাঠীরা হাসানের কোন খোঁজ পায়নি। পরিবারের সদস্যরাসহ এলাকার অনেকে খালে নেমে কচুরি পানার মাঝেও খালে ডুব দিয়ে হাসানকে খোঁজাখুঁজি করেন।
এতে তার সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। তারা এসে হাসানের খোঁজে উদ্ধার অভিযানে যোগ দেয়। পরে  সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ১০টা পর্যন্ত আবার পরদিন রোববার অভিযান চালিয়েও খালের কোথাও হাসানের দেহের সন্ধান পায়নি।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা