,

ব্রাহ্মণবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর স্বর্ণের চেইন চোরের পেটে, পালিয়ে হয়নি রক্ষা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্বর্ণের চেইন চুরি করে গিলে ফেলেছে রাশেদ ভূঁইয়া (৩০) নামে এক চোর। মঙ্গলবার দুপুরে উপজেলার খেওড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রীর চেইন চুরির এ ঘটনা ঘটে।চোর রাশেদ উপজেলার রাইতলা গ্রামের সানু ভূঁইয়ার ছেলে। চেইনটি উদ্ধারের জন্য রাশেদকে মলত্যাগ করাতে ওষুধ খাইয়েছে পুলিশ। তবে এখনও চেইনটি তার পেট থেকে বের করা সম্ভব হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, খেওড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর গলার একটি স্বর্ণের চেইন চুরি হয়। এ ঘটনায় হাতেনাতে স্থানীয়রা রাশেদকে আটক করে। এ সময় রাশেদ অবস্হার বেগতিক দেখে বাঁচার জন্য চেইনটি গিলে ফেলে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকের পরামর্শে রাশেদকে মলত্যাগ করানোর জন্য ওষুধ খাইয়ে স্বাস্হ্য কমপ্লেক্সে টয়লেটে পাঠানো হয়। কিছুক্ষন পর তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশ টয়লেটের দরজা খুলে দেখে রাশেদ পালিয়ে গেছে। এরপর স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থীরা রাশেদকে ফের আটক করে পুলিশে সোপর্দ করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাশেদ এখন পুলিশের হেফাজতে রয়েছে। তবে এখনও তার পেট থেকে চেইনটি উদ্ধার করা সম্ভব হয়নি। চুরি মামলা দিয়ে তাকে জেলা বিজ্ঞ আদালতে বৃহস্হপতিবার পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে