,

বিজয়নগরে বজ্রপাতে প্রাণ হারাল স্কুল ছাএী

news-image

বিজয়নগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে দশম শ্রেণির এক স্কুল ছাএীর মৃত্যু হয়েছে। নিহত ছাএী নাম নিপা আক্তার (১৬)। মঙ্গলবার রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী এলাকায় এই ঘটনাটি ঘটে। সে ওই এলাকার আব্দুল লতিফ মিয়ার মেয়ে ও স্থানীয় দাউদপুর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশুনা করেন বলে জানা যায়।

পরিবার ও স্হানীয় সূএ জানান, রাতে প্রচন্ড বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হলে বাড়ির আঙ্গিনায় গাছের নিচে অবস্থান করছিল নিপা । এসময় বিকট শব্দে বজ্রপাত হলে নিপা অচেতন হয়ে যায়। পরে তাকে অচেতন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার (ওসি) আলী আরশাদ বজ্রপাতে স্কুল ছাএী নিপার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা