,

বেসরকারি ও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে আ.লীগ প্রার্থী খালেক বিজয়ী

news-image

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বিজয়ী হয়েছেন। তবে আনুষ্ঠানিকভাবে তাঁর এই বিজয় ঘোষণা করা হয়নি। রাত পৌনে ১০টা পর্যন্ত বিভিন্ন উৎস থেকে কেন্দ্রভিত্তিক ভোটের প্রাপ্ত ফলাফল থেকে এ তথ্য পাওয়া গেছে।

খুলনায় মোট ভোটকেন্দ্র ২৮৯টি। এর মধ্যে অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ফলে বিভিন্ন উৎস থেকে ২৮৬টি কেন্দ্রের ফলাফলই পাওয়া গেছে। সেই ফল অনুযায়ী, নৌকা প্রতীক পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট। অর্থাৎ নৌকা প্রতীক নিয়ে খালেক ৬৭ হাজার ৯৪৬ ভোট পেয়েছেন।

তা ছাড়া রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফল থেকে দেখা যাচ্ছে, নৌকা প্রতীক নিয়ে তালুকদার আবদুল খালেক ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর সঙ্গে ভোটের ব্যবধান বাড়িয়ে চলছেন। এই সময়ে রিটার্নিং কর্মকর্তা ১২৯টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। এতে নৌকা প্রতীক পেয়েছে ৭২ হাজার ৯৫০ ভোট। আর ধানের শীষ প্রতীক পেয়েছে ৪৫ হাজার ৪২০ ভোট।

বিভিন্ন উৎস থেকে পাওয়া ভোটের তথ্যের আইনগত কোনো ভিত্তি নেই। রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলই চূড়ান্ত। রিটার্নিং কর্মকর্তাই বিজয়ী প্রার্থীকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। এরপর ফল পাঠিয়ে দেন নির্বাচন কমিশনে। সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। নির্বাচনী আইন অনুযায়ী যতক্ষণ রিটার্নিং কর্মকর্তা সব কেন্দ্রের ভোটের ফল ঘোষণা করে তালুকদার আবদুল খালেককে বিজয়ী ঘোষণা না করেন, ততক্ষণ তাঁকে বিজয়ী বলা যায় না।

খুলনা সিটি নির্বাচনে মোট পাঁচজন মেয়র প্রার্থী নির্বাচন করছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর